রাতের অন্ধকারে আমতলী বাইপাস এলাকায় পুলিশের নজরদারির সময় গাড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে আমতলী থানার পুলিশ। পুলিশের দাবি, আটক দু’জনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ রয়েছে।আটক ব্যক্তিরা হলেন দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা রাজীব সাহা এবং মলয় নগরের প্রণব দাস। গতকাল গভীর রাতে আমতলী বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমতলী থানার ওসি রানা চ্যাটার্জী।
আমতলী বাইপাসে পুলিশের জালে দুই সন্দেহভাজন চোর, গাড়িসহ আটক
