Headlines

মহারাজগঞ্জ পুলিশ ফাঁড়ির অদূরেই ওষুধের দোকানে দুঃসাহসিক চুরি

পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাজগঞ্জ এলাকায়। রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে চোরেরা নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ।সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে পড়ে দোকান মালিকের। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ ফাঁড়ির এত কাছাকাছি এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *