রাজধানী আগরতলায় এজি অফিস সংলগ্ন ডি ডাব্লিউ এস-এর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ওভারহেড ট্যাংক থেকে এক যুবতী ঝাঁপ দেওয়ায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অভয়নগর আউটপোস্টের পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। কী কারণে ওই যুবতী এমন চরম পদক্ষেপ নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এজি অফিস সংলগ্ন ওভারহেড ট্যাংক থেকে যুবতীর ঝাঁপ, মর্মান্তিক মৃত্যু
