Headlines

রাখির পসরা সাজলেও বিক্রি নিয়ে হতাশ ব্যবসায়ীরা

আজ রাখি পূর্ণিমা। ভাই-বোনের ভালোবাসার এই বিশেষ দিনকে ঘিরে রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে রঙিন রাখির পসরা সাজিয়ে বসেছেন ছোট-বড়-মাঝারি ব্যবসায়ীরা। দোকান ও রাস্তার ধারে নানা ডিজাইনের রাখি দিয়ে সাজানো হয়েছে বিক্রির স্টল।তবে উৎসবের আমেজ থাকলেও ব্যবসায়ীদের মুখে এবার কিছুটা হতাশার সুর। তাঁদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবছর রাখির চাহিদা ও বিক্রি তেমন দেখা যাচ্ছে না। সকাল থেকে ক্রেতাদের আনাগোনা থাকলেও প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা।তবুও শেষ মুহূর্তে বিক্রি বাড়বে, এমনটাই আশা করছেন রাখি বিক্রেতারা। ভাই-বোনের ভালোবাসার প্রতীক রাখি ঘিরে শহরজুড়ে উৎসবের আবহ থাকলেও বাজারে তার প্রভাব কতটা পড়ে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *