পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত এলাকায় পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন রাখা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, বিশালগড় থানা এলাকার বিভিন্ন স্থানে একের পর এক চুরির ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই সঠিক তদন্ত ও চোর ধরার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ছাগল চুরির ঘটনাকে ঘিরে নতুন করে এলাকায় উত্তেজনা ছড়ানোয় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।চুরির ঘটনাগুলির দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কমলাসাগর বিধানসভার বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকা।
