Headlines

এডিসি দিবস উপলক্ষে রবিবার বামুটিয়ার কালী বাজারে ব্লক কংগ্রেসের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এডিসি গঠনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে আলোচনা করেন কংগ্রেস নেতৃত্ব।

এদিনের কর্মসূচির পাশাপাশি একটি ঘরোয়া বৈঠকে ছয়টি পরিবারের ২০ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। নতুন সদস্যদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতৃত্ব।কংগ্রেস নেতাদের দাবি, মানুষের আস্থা ও সমর্থনেই দল আরও শক্তিশালী হচ্ছে। অনুষ্ঠানে পশ্চিম জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, সম্পাদক সুজিত পাল, মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী, বামুটিয়া ব্লক সভাপতি রতন রায়, যুব কংগ্রেস সভাপতি বিপ্লব বিশ্বাস ও NSUI রাজ্য সভাপতি আমির হোসেইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিনের কর্মসূচি ও দলীয় যোগদান নিয়ে প্রতিক্রিয়া জানান উপস্থিত কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *