একসঙ্গে নিয়োগের দাবিতে ফের রাস্তায় নামলেন ২০২৪ সালের টেট উত্তীর্ণরা। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীরা নিজেদের দাবি জানাতে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন।তবে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছানোর আগেই মহিলা কলেজের সামনে পুলিশ তাদের পথ আটকে দেয়। ফলে সেখানেই দাঁড়িয়ে পড়েন টেট উত্তীর্ণরা।চাকরিপ্রার্থীদের বক্তব্য, টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। তাই দ্রুত এবং একসঙ্গে সকল উত্তীর্ণ প্রার্থীর নিয়োগের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।মহিলা কলেজের সামনে পুলিশি বাধাকে ঘিরে কিছুটা উত্তেজনাও তৈরি হয়। নিজেদের দাবিতে অনড় থেকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান আন্দোলনকারীরা।
নিয়োগের দাবিতে পথে ২০২৪ টেট উত্তীর্ণরা, মুখ্যমন্ত্রীর বাড়ির আগেই পুলিশের বাধা
