Headlines

সোনামুড়ায় রাতভর মোবাইল ডিউটিতে বড় সাফল্য, উদ্ধার বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ

সোনামুড়া থানার পুলিশের রাতভর মোবাইল ডিউটির সময় এনসি নগর সীমান্ত সড়ক এবং ধনপুর ইটভাটা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৪০ বোতল এসকাফ (ESKUF) কফ সিরাপ এবং ৪,৯০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।কোনও দাবিদার না থাকায় সমস্ত আইনি প্রক্রিয়া মেনে সামগ্রীগুলো অজ্ঞাত মালিকানাধীন (Unclaimed) হিসেবে জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মাদকজাতীয় ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৫০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।এই বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রীর প্রকৃত মালিক কে এবং এগুলো কোথায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে সোনামুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সীমান্ত এলাকায় পুলিশের এই অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *