Headlines

অভিযোগের এক মাস পরই বিপত্তি! ভীমরুলের হামলায় আহত ৩ খুদে পড়ুয়া, ক্ষোভে অভিভাবকরা

খোয়াই, ৩১ জুলাই: স্কুলে পড়তে গিয়ে হঠাৎ ভীমরুলের ঝাঁকের আক্রমণ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে। ভীমরুলের কামড়ে আহত হয় তিনজন খুদে ছাত্র। দ্রুত তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। তাঁদের দাবি, প্রায় এক মাস আগেই বিদ্যালয় ভবনে ভীমরুলের চাক থাকার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু সময়মতো ব্যবস্থা না নেওয়ায় আজ শিশুদের এই দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে।অভিভাবকদের প্রশ্ন, আগে থেকেই সম্ভাব্য বিপদের কথা জানানো হলেও কেন দ্রুত চাকটি অপসারণ করা হলো না? তাঁদের মতে, সামান্য সচেতনতাই হয়তো এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।অন্যদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তাদের নজরে ছিল এবং ভীমরুলের চাক অপসারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে বিশেষজ্ঞদের সহায়তা ছাড়া তাৎক্ষণিকভাবে চাক অপসারণ করা সম্ভব হয়নি বলে তারা দাবি করেছে।এই ঘটনার পর বিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিভাবকদের দাবি, শুধু ভীমরুলের চাক অপসারণ নয়, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য বিদ্যালয় চত্বরে নিয়মিত নিরাপত্তা পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *