Headlines

কার্গিলের বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে রাজ্যপালের পুষ্পার্ঘ্য অর্পণ

আগরতলা, ২৬ জুলাই: কার্গিল বিজয় দিবস উপলক্ষে আগরতলার লিচুবাগানস্থিত আলবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে ২৭তম কার্গিল বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর সেনানীদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তাঁর সঙ্গে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, প্রাক্তন সেনাকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।এদিন যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্গিল যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁদের অসীম সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগের কথা স্মরণ করে উপস্থিত অতিথিরা বলেন, কার্গিলের বীর সেনানীদের অবদান ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।অনুষ্ঠানে শহিদদের স্মৃতির উদ্দেশে নীরবতা পালন করা হয়। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত সকলেই জাতির বীর সন্তানদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *