কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আগরতলা সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গেলেন আন্দোলনরত ছাত্র-যুবরা। বিভিন্ন দাবিতে আন্দোলনকারীরা স্লোগান তুলে প্রতিবাদ জানাতে থাকেন।শনিবার আন্দোলনস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বামপন্থী নেতৃত্বের আরও কয়েকজন প্রতিনিধি। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তারা দাবি পূরণের লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দেন।আন্দোলনকারীদের বক্তব্য, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী।
ষষ্ঠ দিনেও অব্যাহত ছাত্র-যুবদের বিক্ষোভ, সংহতি জানাতে আন্দোলনস্থলে মানিক সরকার
