Headlines

কলকাতা বিমানবন্দরে জাল গুটিয়ে ধরা পড়ল সোনামুড়ার অভিযুক্ত নেশা কারবারি ফয়সাল মিয়া!

সীমান্ত পেরিয়ে দীর্ঘদিন ধরে নেশা কারবার চালানোর অভিযোগে অভিযুক্ত সোনামুড়ার বাসিন্দা ফয়সাল মিয়া অবশেষে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছে। তদন্তকারী সংস্থার নজর এড়িয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিমানবন্দরেই তাকে আটক করা হয়।প্রাথমিকভাবে জানা গেছে, ফয়সালের বিরুদ্ধে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, সেই তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা। গ্রেফতারের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।**(বিঃদ্রঃ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে আইনগতভাবে নির্দোষ হিসেবে গণ্য করা হয়।)**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *