Headlines

সেরা দশের মেধা তালিকায় সিপাহিজলার তিন কৃতী, উচ্ছ্বসিত গোটা জেলা

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে উজ্জ্বল সাফল্যের নজির গড়েছে সিপাহিজলা জেলা। রাজ্যের সেরা দশের মেধা তালিকায় স্থান করে নিয়েছে জেলার তিন মেধাবী ছাত্র-ছাত্রী, যা জেলার শিক্ষা মহলে আনন্দ ও গর্বের আবহ তৈরি করেছে।এই কৃতিত্ব শুধু ওই তিন পড়ুয়ার ব্যক্তিগত সাফল্য নয়, বরং জেলার শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অগ্রগতিরও প্রতিফলন বলে মনে করছেন শিক্ষাবিদরা। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে বলে অভিমত অভিভাবকদের।সিপাহিজলা জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার কনিকা দেববর্মা কৃতী ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য জেলার অন্যান্য পড়ুয়াদেরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করে জেলার নাম উজ্জ্বল করবে বলেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।তিন কৃতীর এই অসাধারণ অর্জনে আনন্দিত গোটা সিপাহিজলা জেলা। শিক্ষা ক্ষেত্রে জেলার এই সাফল্য নতুন করে আশার আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *