Headlines

শিক্ষক সংকটে উত্তাল লক্ষণঢেপা স্কুল, তালা ঝুলিয়ে রাস্তায় বিক্ষোভে ছাত্রছাত্রীরা

আগরতলা, ১ জুলাই: সকাল গড়ালেও খুলল না স্কুলের গেট। সকাল আটটা থেকেই বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। নলছড় বিধানসভার অন্তর্গত লক্ষণঢেপা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকটকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ২২৬ জন ছাত্রছাত্রীর জন্য বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। এর মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে প্রায় ৬৪ জন শিক্ষার্থী। দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে শিক্ষকের অভাবের অভিযোগ ছিল। সম্প্রতি বিদ্যালয়ের আরও এক শিক্ষককে অন্যত্র বদলি করা হলে সংকট আরও তীব্র হয়ে ওঠে।এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, পর্যাপ্ত বিষয় শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস হচ্ছে না, যার সরাসরি প্রভাব পড়ছে পড়াশোনা এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতির ওপর।বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা অবিলম্বে শূন্যপদে শিক্ষক নিয়োগ এবং বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য, সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।স্থানীয়দের মতে, শিক্ষার স্বার্থে দ্রুত এই সমস্যার সমাধানে শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *