Headlines

রামনগর বিস্ফোরণে মৃত শুভ্রজিতের বাড়িতে মানিক সরকার, শোকসন্তপ্ত পরিবারের পাশে সিপিআই(এম) নেতৃত্ব

আগরতলা, ২৭ জুন: রামনগর ৪ নম্বর এলাকায় কয়েকদিন আগে ঘটে যাওয়া মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় আহত শুভ্রজিত চৌধুরীর মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শনিবার প্রয়াত শুভ্রজিত চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী, মা ও অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।এরপর মানিক সরকারসহ সিপিআই(এম)-এর অন্যান্য নেতৃবৃন্দ রামনগর ৪ নম্বর এলাকায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখে তারা ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।উল্লেখ্য, কয়েকদিন আগে ওই ফ্ল্যাটে হওয়া বিস্ফোরণে শুভ্রজিত চৌধুরী গুরুতরভাবে দগ্ধ হন। চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর অকাল প্রয়াণে এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *