সোনামুড়া, ২০ জুলাই: দাওধারানী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২০ বছর বয়সী কাউসার হোসেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৩ বছর বয়সী সাগর হোসেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, একটি কমান্ডার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দু’জন যুবক গুরুতর জখম হন। আশপাশের মানুষ দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাউসার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সাগর হোসেনের চিকিৎসা চলছে।নিহত কাউসার ও আহত সাগর—দু’জনেরই বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত ময়নামা পঞ্চায়েত এলাকায়। কাউসারের অকালমৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।অভিযোগ, দুর্ঘটনার পর কমান্ডার গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
দাওধারানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা! কমান্ডারের ধাক্কায় প্রাণ গেল ২০ বছরের কাউসারের, আহত সাগর
