রবিবার চড়িলামের কালিটিলা এলাকায় আচমকা এক ব্যক্তির তাণ্ডবকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ, ওই ব্যক্তি এলাকার একাধিক বাড়িতে গিয়ে অস্বাভাবিক আচরণ ও তাণ্ডব শুরু করেন। পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে নিরাপদ দূরত্বে সরে যান।পরে এলাকার কয়েকজন যুবক সাহস করে ঘটনাস্থলে এগিয়ে এসে ওই ব্যক্তিকে আটক করেন। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।স্থানীয়দের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণেই ওই ব্যক্তি এমন আচরণ করে থাকতে পারেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এমনকি পুলিশি জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের পরিচয়ও সঠিকভাবে জানাতে পারেননি বলে জানা গেছে।ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে বিশালগড় থানার পুলিশ।
চড়িলামের কালিটিলায় আচমকা তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী; পুলিশি হেফাজতে এক ব্যক্তি
