Headlines

এক শিক্ষিকার ভরসায় চলছে সরকারি স্কুল! ডেপুটি আইএসের মন্তব্য ঘিরে উত্তপ্ত দক্ষিণ চড়িলাম

একদিকে চরম শিক্ষক সংকট, অন্যদিকে সন্তানদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। সেই উদ্বেগই বৃহস্পতিবার বিস্ফোরণের রূপ নেয় দক্ষিণ চড়িলাম সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে। বিদ্যালয় পরিদর্শনে আসা ডেপুটি আইএসের একটি মন্তব্যকে কেন্দ্র করে অভিভাবকদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডার ঘটনা ঘটে।অভিভাবকদের দাবি, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট চারজন শিক্ষক-শিক্ষিকা থাকলেও বর্তমানে কার্যত একজন শিক্ষিকার ওপরই পুরো স্কুলের দায়িত্ব। একজন শিক্ষক অসুস্থ এবং আরও দু’জন জনগণনার কাজে নিয়োজিত থাকায় ভারপ্রাপ্ত ইনচার্জ ভাগ্যশ্রী দেববর্মা একাই পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন।এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিদর্শনে আসেন চড়িলামের ডেপুটি আইএস তনিমা রায়। অভিযোগ, তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশে বলেন, “এমন পরিস্থিতি হলে শিশুদের স্কুলে না আনলেই ভালো।” এই মন্তব্য শুনেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীদের মায়েরা।অভিভাবকদের প্রশ্ন, শিক্ষক সংকটের সমাধান করার পরিবর্তে শিশুদের স্কুলে না আনার পরামর্শ কেন দেওয়া হলো? তাদের মতে, পড়াশোনার অধিকার থেকে শিশুদের বঞ্চিত করার মতো মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং দ্রুত শিক্ষক নিয়োগ করে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান তারা।ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য বিদ্যালয় চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *