Headlines

এক মঞ্চে চাকরির নিয়োগপত্র ও মেধাবী ছাত্রীদের স্কুটি বিতরণ

রাজ্যের যুবসমাজের কর্মসংস্থান এবং ছাত্রীদের স্বনির্ভরতার লক্ষ্যে আজ, ১৪ অক্টোবর এক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।আগরতলার উইমেন্স কলেজের মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত এই অনুষ্ঠানে উচ্চশিক্ষা দপ্তরের সহকারী অধ্যাপক এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ইয়ুথ অর্গানাইজার পদে নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার আওতায় মেধাবী ছাত্রীদের স্কুটি বিতরণ করা হবে।একদিকে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে কর্মজীবনের নতুন পথচলার সুযোগ, অন্যদিকে মেধাবী ছাত্রীদের যাতায়াতের সুবিধা ও আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা—এই দুই উদ্যোগকে ঘিরেই কর্মসূচির গুরুত্ব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *