Headlines

আশ্বাস মিলতেই এক ঘণ্টায় প্রত্যাহার অনির্দিষ্টকালের বনধ, স্বাভাবিক বড়মুড়া জাতীয় সড়ক ও রেল চলাচল

অনির্দিষ্টকালের বনধের ডাক দিয়েও মাত্র এক ঘণ্টার মধ্যেই কর্মসূচি প্রত্যাহার করল আত্মসমর্পণকারী দুই উগ্রপন্থী সংগঠনের যৌথ মঞ্চ। Joint Action Rehabilitation Committee (JARC) এবং Joint Action Committee (JAC)-এর উদ্যোগে মঙ্গলবার বড়মুড়া এলাকায় শুরু হওয়া অবরোধ দ্রুতই তুলে নেওয়া হয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর।জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামেন সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, পুনর্বাসন ও অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব হওয়ায় তারা বাধ্য হয়েই এই কর্মসূচি গ্রহণ করেছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।এর ফলে বড়মুড়া এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল এবং রেল পরিষেবা আবারও স্বাভাবিক হয়ে ওঠে। কিছু সময়ের জন্য যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাজুড়ে।আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারের আশ্বাস বাস্তবায়নের অগ্রগতি তারা নজরে রাখবেন। প্রয়োজনে ভবিষ্যতে আবারও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথাও ইঙ্গিত দিয়েছেন তারা। অন্যদিকে প্রশাসনের দাবি, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব এবং সেই লক্ষ্যেই উদ্যোগ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *