Headlines

দিনের আলোয় দুঃসাহস,স্থানীয়দের তৎপরতায় ভেস্তে গেল ছিনতাই

উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে দিনের বেলায় দুঃসাহসিক ছিনতাইয়ের চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় নিজের দোকানের সামনে বসেছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী শিপ্রা রানি দেবনাথ। অভিযোগ, আচমকাই জোসেফ রিয়াং নামে এক যুবক তাঁর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।ব্যবসায়ীর চিৎকারে আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে ধাওয়া করে অভিযুক্তকে পাকড়াও করেন।…

Read More

“পরিবর্তনকে গ্রহণ করুন, সততার সঙ্গে এগিয়ে চলুন” — সাংবাদিকদের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলায় শহীদ ভগৎ সিং যুব আবাসে Tripura Working Journalists Association-এর দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলনে সাংবাদিকদের সময়োপযোগী ও দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিলেন Manik Saha। তিনি বলেন, এআই ও ইন্টারনেটের যুগে সাংবাদিকদেরও আপডেট থাকতে হবে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে, যাতে বিভ্রান্তি না ছড়ায়।মুখ্যমন্ত্রী জানান, সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং কলম তলোয়ারের থেকেও…

Read More

“When Silver Speaks, Stories Shine…” — ঐতিহ্যের ঝলকে স্বর্ণকমলের নতুন সূচনা

আগরতলায় নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল Swarnakamal – Silver & Gold। ঘোষপট্টি, শান্তিপাড়ার ঐতিহাসিক শোরুমে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো গ্র্যান্ড পুনরারম্ভ। Swarnakamal Jewellers-এর সিস্টার ব্র্যান্ড হিসেবে এটি এখন আধুনিক সিলভার জুয়েলারি মল, যেখানে ঐতিহ্য ও কারিগরি দক্ষতার সঙ্গে যুক্ত হয়েছে নতুনত্বের ছোঁয়া।উদ্বোধন করেন জগন্নাথ মন্দিরের মহারাজ ও প্রতিষ্ঠাতা গোপাল চন্দ্র নাগ। উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডা….

Read More

বনাঞ্চল ঘেঁষা গ্রামে হাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ

তেলিয়ামুড়া মহকুমার বনাঞ্চল সংলগ্ন এলাকায় ফের বন্য দাঁতাল হাতির তাণ্ডব। শনিবার চাকমাঘাট বনাঞ্চলের অন্তর্গত চামপ্লাই এলাকায় গরু চরাতে গিয়ে দাঁতাল হাতির দলের মুখোমুখি হয়ে গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় বিশ্বাস (৬০)। জানা যায়, দুপুরে জঙ্গলে গরু চরানোর সময় আচমকাই হাতির দল তাঁর দিকে তেড়ে আসে। প্রাণ বাঁচাতে পাশের একটি খাঁদে ঝাঁপ দিলে তিনি গুরুতরভাবে…

Read More

“মা নেই পাশে, বাবা জেলে—চার বছরের শিশুর কান্নায় কাঁদছে সোনামুড়া”

বাবা সাত বছর ধরে দুর্ঘটনাজনিত মামলায় জেল হেফাজতে, আর মা হঠাৎ নিখোঁজ—এই দুই বাস্তবতার মাঝে চরম অসহায় অবস্থায় পড়েছে সোনামুড়ার এক চার বছরের শিশু। মাকে না পেয়ে বারবার “মা, মা” বলে ডাকতে ডাকতে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে সে। শেষ পর্যন্ত অসুস্থ অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে।পরিবার সূত্রে জানা যায়, দু’দিন…

Read More

মুহূর্তের ভুলেই নিভে গেল চারটি প্রাণ,শোকে স্তব্ধ সিদংছড়া

কুমারঘাট থানাধীন সিদংছড়া এলাকায় শুক্রবার এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চারজনের, গুরুতর আহত দু’জন। জানা যায়, TR-1AU 1756 নম্বরের একটি ১২ চাকার লরি ও TR-02-C-3991 নম্বরের একটি ইলেকট্রনিক অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোচালক ভাস্কর গোস্বামী (৪৫), বাড়ি উত্তর পাবিয়াছড়া।এই দুর্ঘটনায় আরও নিহত হন কাঞ্চনা চাকমা (৫৫), হরিশংকর দেবতাতা (৫২) ও গরিমিলি চাকমা—তিনজনই…

Read More

শাসনের এক মুহূর্ত, নিভে গেল এক কিশোরের জীবন

সাবধান—আপনি যদি বিচারক, সমাজের দায়িত্বপ্রাপ্ত গণ্যমান্য ব্যক্তি বা রাজনৈতিক নেতা হন, তবে অন্যের সন্তানকে শাসন করার আগে একশোবার ভাবুন। মেলাঘরের এক মর্মান্তিক ঘটনা সেই সতর্কবার্তাই দিচ্ছে।মেলাঘর পদ্মাডেপার বাসিন্দা দুলাল সূত্রধর—মেলাঘর কাষ্ঠ শিল্প সমবায় সমিতির চেয়ারম্যান, বিবেকানন্দ ক্লাবের সম্পাদক ও মণ্ডল নেতা—এর কাছে গতকাল একই এলাকার প্রদীপ সাহা তার ১৩ বছরের ছেলে নয়ন সাহার বিরুদ্ধে নালিশ…

Read More

Churaibariতে নিয়ন্ত্রণহীন ডাম্পারে ঝরল দুই প্রাণ

Churaibari তে ফের আতঙ্ক ছড়াল পাথরবোঝাই ডাম্পার। শনিবার রাতে শনিছড়া বাজার সংলগ্ন ৮ নম্বর অসম–আগরতলা জাতীয় সড়কে দ্রুতগতির একটি ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় জেঠু–ভাইপোর। নিহতরা হলেন বাগবাসা গ্রাম পঞ্চায়েতের তপন দাম (৫৩) ও তাঁর ভাইপো আয়ুষ দাম (১৪)। দুর্ঘটনার পর ডাম্পারটি পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন ঘটনাস্থলেই ও…

Read More

চাঁদা না দিলে কোপ! Amtaliতে গৃহবধূ রক্তাক্ত

Amtali থানাধীন ফুলতলী মতিনগর এলাকায় চাঞ্চল্যকর চাঁদাবাজি ও হামলার অভিযোগ সামনে এসেছে। আহত গৃহবধূ পারুলা খাতুনের অভিযোগ, শুক্রবার রাতে পিছন নিয়া, আবুল হোসেন, আবু কালাম, কামাল ভূঁইয়া সহ কয়েকজন তাঁর স্বামী আনোয়ার হোসেনের কাছে ১০ লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আনোয়ার ও তাঁর বাবা হাসেম মিয়াকে মারধর করা হয়। স্বামীকে বাঁচাতে গেলে…

Read More

NSS-এর উদ্যোগে ইতিহাসের গৌরব স্মরণ, ভবিষ্যতের পথে অগ্রসর

উইমেন্স কলেজ NSS ইউনিটের উদ্যোগে বুধবার ২১শে জানুয়ারি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পূর্ণরাজ্য দিবস। অনুষ্ঠানে সভানেত্রীর আসন অলঙ্কৃত করেন কলেজের মাননীয়া অধ্যক্ষা শর্বরী নাথ মহোদয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপিকা ড. নিবেদিতা ধর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপিকা ড. রত্নাবলী রায় সেনগুপ্ত। একুশে জানুয়ারি দিনটির ঐতিহাসিক…

Read More