Headlines

‘বছরের পর বছর পড়াচ্ছি, তবুও অনিশ্চয়তার জীবন’— মুখ্যমন্ত্রীর দ্বারস্থ স্কুল কম্পিউটার শিক্ষকরা

আগরতলা, ২২ জুলাই: দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষা প্রদান করলেও আজও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে— এমনই অভিযোগ তুলে ধরলেন অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষা সংঘের সদস্যরা। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিজেদের জীবনের সংগ্রাম, আর্থিক সংকট ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন তারা।সংগঠনের নেতারা জানান, বছরের পর বছর শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা দিয়ে আসলেও তাদের চাকরির স্থায়িত্ব, ন্যায্য সম্মানী এবং সামাজিক নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। এর ফলে বহু শিক্ষক ও তাঁদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান। তাদের দাবি, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান করে কম্পিউটার শিক্ষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করা হোক।সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, রাজ্য সরকার বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এবং দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে চলা কম্পিউটার শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে উদ্যোগী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *