Headlines

নিরাপদ সড়কের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ! চালকদের জন্য প্রথমবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

আগরতলা, ১৪ জুলাই: সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, চালকদের শারীরিক সক্ষমতার দিকেও নজর দিল ত্রিপুরা ট্রাফিক পুলিশ। এই প্রথমবারের মতো রাজ্যের বিভিন্ন স্তরের চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো আগরতলার নজরুল কলা ক্ষেত্রে।এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল—চালকদের দৃষ্টিশক্তির সমস্যা দ্রুত শনাক্ত করা এবং নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা। কারণ, অনেক দুর্ঘটনার পেছনে অজান্তেই দৃষ্টিশক্তির সমস্যাও একটি বড় কারণ হয়ে দাঁড়ায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের ডিআইজি অনুরাগ, ট্রাফিক বিভাগের এসপি কান্তা জাঙ্গির, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারসহ ট্রাফিক পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।শিবিরে অংশগ্রহণকারী চালকদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকদের পরামর্শও দেওয়া হয়। উপস্থিত কর্মকর্তারা বলেন, একজন চালকের সুস্থ দৃষ্টিশক্তি শুধু তাঁর নিজের নিরাপত্তাই নয়, পথের অন্যান্য মানুষের জীবন রক্ষার সঙ্গেও সরাসরি জড়িত।ত্রিপুরা ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে অনেক চালকই স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এমন স্বাস্থ্যভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত হলে দুর্ঘটনা কমানোর পাশাপাশি চালকদের মধ্যেও নিরাপদ গাড়ি চালানোর মানসিকতা আরও দৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *