আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ডে অবস্থিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মর্যাদাপূর্ণ পরিবেশে পালিত হলো সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠা দিবস।সংগঠনের দীর্ঘ চার দশকেরও বেশি পথচলার স্মৃতিকে সামনে রেখে এদিন ইউনিয়নের নেতা, কর্মী ও সদস্যরা একত্রিত হন। পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন এবং সংগঠনের ঐতিহ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।বক্তারা বলেন, ত্রিপুরার মোটর শ্রমিকদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গত ৪৫ বছর ধরে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন নিরলসভাবে কাজ করে চলেছে। ভবিষ্যতেও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংগঠনের এই লড়াই আরও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে ছিল উৎসবের আবহ। সংগঠনের অতীতের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের শ্রমিকদের সংগঠনের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে উদ্বুদ্ধ করার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
৪৫ বছরে পদার্পণ ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের, আগরতলায় মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠা দিবস পালন
