Headlines

সবুজ ভবিষ্যতের অঙ্গীকারে উইমেন্স কলেজের বনমহোৎসব, আম্বেদকর পল্লিতে বৃক্ষরোপণ কর্মসূচি

আগরতলা, ১১ জুলাই: পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় শনিবার আম্বেদকর পল্লিতে অনুষ্ঠিত হয় বনমহোৎসব কর্মসূচি। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী শ্রী সুকান্ত সরকার। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন্স কলেজের প্রাক্তন এনএসএস প্রোগ্রাম অফিসার শ্রী মৃণাল চক্রবর্তী। কর্মসূচির সার্বিক দায়িত্বে ছিলেন বর্তমান এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।এদিন এনএসএস-এর স্বেচ্ছাসেবীরা আম্বেদকর পল্লির দওক গ্রামে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এই কর্মসূচিতে এলাকার অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং ছোট ছোট শিশুরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতি কর্মসূচিকে এক পারিবারিক ও সামাজিক উৎসবে পরিণত করে।বক্তব্য রাখতে গিয়ে বিশেষ অতিথি সুকান্ত সরকার বলেন, বর্তমান যান্ত্রিক জীবনে প্রকৃতির সঙ্গে মানুষের দূরত্ব ক্রমেই বাড়ছে। অথচ গাছই মানুষের জীবন ও পরিবেশের প্রধান অবলম্বন। তিনি বলেন, “শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, সেই গাছকে যত্ন নিয়ে বড় করে তোলার দায়িত্বও আমাদের সকলের।”অপরদিকে, মৃণাল চক্রবর্তী বলেন, জলবায়ু পরিবর্তন, খরা এবং ভূমিক্ষয়ের মতো সমস্যার মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তিনি সকলকে পরিবেশ রক্ষায় আরও বেশি করে গাছ লাগানোর এবং সেই গাছের পরিচর্যা করার আহ্বান জানান।পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে উইমেন্স কলেজের এই উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। আয়োজকদের আশা, এ ধরনের কর্মসূচি আগামী দিনে আরও বেশি মানুষকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *