রাজধানী সংলগ্ন নাগিছড়া বাইপাসের ফুড পার্ক এলাকায় অটো চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হলেন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অটো নিয়ে পালানোর চেষ্টা করছিলেন ওই যুবক। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা ধাওয়া করে তাকে আটক করেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে আটক যুবককে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, অভিযুক্ত ব্যক্তি একাই এই চুরির চেষ্টা করেছিল নাকি এর পেছনে বড় কোনো চক্র রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় চুরি ও চুরির চেষ্টার ঘটনা রোধে পুলিশের টহল আরও বাড়ানো প্রয়োজন। এদিকে, পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চুরির আগেই ধরা! নাগিছড়ায় অটো নিয়ে পালানোর চেষ্টা, জনতার হাতে আটক যুবক
