সামান্য ২০০ টাকার অভিমান যেন মুহূর্তেই বদলে দিয়েছে একটি পরিবারের জীবন। গোমতী জেলার মেলাঘর থানাধীন খাস চৌমুহনী এলাকার ১৯ বছরের বাক ও শ্রবণপ্রতিবন্ধী যুবক হৃদয় দাস বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ। ছেলের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ আর কান্নায় ভেঙে পড়েছেন তাঁর মা।পরিবারের সদস্যদের দাবি, ২০০ টাকা নিয়ে অভিমান করে হৃদয় বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।সবচেয়ে উদ্বেগের বিষয়, হৃদয় কথা বলতে কিংবা শুনতে পারে না। ফলে নিজের পরিচয় জানানো বা বিপদের কথা কাউকে বোঝানোও তার পক্ষে সম্ভব নয়। এই কারণেই পরিবারের উৎকণ্ঠা আরও বেড়েছে।নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রতিটি মুহূর্ত কাটছে অসহায় মায়ের। সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি প্রশাসন ও সাধারণ মানুষের কাছে হাতজোড় করে আবেদন জানিয়েছেন, কেউ যদি হৃদয়ের সন্ধান পান, তাহলে যেন দ্রুত পরিবারের সঙ্গে বা নিকটবর্তী থানায় যোগাযোগ করেন।মেলাঘর থানায় বিষয়টি জানানো হয়েছে এবং পুলিশ নিখোঁজ যুবকের সন্ধানে তদন্ত শুরু করেছে। পরিবারের একটাই প্রার্থনা—হৃদয় যেন দ্রুত সুস্থ ও নিরাপদ অবস্থায় বাড়ি ফিরে আসে।
২০০ টাকার অভিমানে নিখোঁজ বাক ও শ্রবণপ্রতিবন্ধী যুবক! হৃদয়ের খোঁজে অসহায় মায়ের আকুতি
