Headlines

দেও-মনুর বাড়ন্ত জলস্তরে জলমগ্ন কুমারঘাট! কো-অপারেটিভ সংলগ্ন সড়কে দুর্ভোগ চরমে

টানা বর্ষণের জেরে দেও নদী ও মনু নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় কুমারঘাট শহরে বন্যার আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। নদীর বাড়তি জলের প্রভাব পড়তে শুরু করেছে শহরের বিভিন্ন এলাকায়। এরই মধ্যে কুমারঘাট কো-অপারেটিভের সামনের গুরুত্বপূর্ণ সড়ক জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।স্থানীয়দের মতে, সকাল থেকেই রাস্তার ওপর পানি জমতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে জলস্তর বাড়তে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক পথচারীকে ঝুঁকি নিয়ে জল পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, আর ছোট যানবাহন চলাচলেও দেখা দিয়েছে সমস্যা।নদীর জলস্তর আরও বাড়লে শহরের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। ফলে আতঙ্কের মধ্যেই পরিস্থিতির দিকে নজর রাখছেন সবাই।প্রশাসনের পক্ষ থেকে নদীর জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসন এবং প্রয়োজনে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষের ভোগান্তি আরও না বাড়ে।বর্ষা অব্যাহত থাকায় দেও ও মনু নদীর গতিবিধির ওপর এখন নজর প্রশাসনের পাশাপাশি কুমারঘাটবাসীরও। পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *