Headlines

রাজধানীতে একের পর এক চেইন ছিনতাই, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

রাজধানী আগরতলায় ফের মাথাচাড়া দিয়েছে চেইন ছিনতাই। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের অভিযোগ সামনে আসায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে কর্মব্যস্ত সময়ে প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আখাউড়া রোডে ফলের অফিস সংলগ্ন এলাকায় এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর বটতলাসহ শহরের আরও কয়েকটি এলাকা থেকেও একই ধরনের ছিনতাইয়ের অভিযোগ উঠে আসে।এদিকে, রামনগর এলাকায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে বলে জানা গেছে। সেই ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।ক্রমাগত এ ধরনের ঘটনার জেরে শহরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। অনেকেই পুলিশের টহলদারি বৃদ্ধি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *