Headlines

টানা ৩ মাস বন্ধ সামাজিক ভাতা, মান্দাই ব্লকে ক্ষোভে ফেটে পড়লেন সুবিধাভোগীরা

টানা তিন মাস ধরে সামাজিক ভাতা না পাওয়ার অভিযোগে এবার মান্দাই ব্লক কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলেন বহু সুবিধাভোগী। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন সামাজিক ভাতার বকেয়া দ্রুত মেটানোর দাবিতে তারা প্রতিবাদ জানান।বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু মান্দাই নয়, রাজ্যের বিভিন্ন ব্লকেই গত তিন থেকে চার মাস ধরে সামাজিক ভাতা বন্ধ রয়েছে। বারবার দপ্তরের দ্বারস্থ হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হচ্ছে না। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন প্রবীণ, বিধবা, প্রতিবন্ধীসহ বহু ভাতাভোগী।সুবিধাভোগীদের বক্তব্য, এই ভাতার ওপর নির্ভর করেই তাদের দৈনন্দিন সংসার চলে। কিন্তু দীর্ঘদিন ধরে ভাতা না পাওয়ায় ওষুধ কেনা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতেও হিমশিম খেতে হচ্ছে। তাই বাধ্য হয়েই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।বিক্ষোভকারীরা অবিলম্বে তিন মাসের বকেয়াসহ নিয়মিত সামাজিক ভাতা প্রদানের দাবি জানান। তাদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *