Headlines

মূল্যবৃদ্ধি ও নাগরিক সমস্যা নিয়ে কৃষ্ণনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৯ জুন: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, পেট্রোল-ডিজেলের বাড়তি দাম এবং এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সোমবার বিক্ষোভ মিছিল করে সিপিআই(এম)-এর কৃষ্ণনগর অঞ্চল কমিটি।আগরতলার প্রগতি স্কুল রোড এলাকা থেকে শুরু হওয়া মিছিলে দলের নেতা-কর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং অন্যান্য নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছেন। এসব বিষয়ে আগরতলা পুর নিগমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণনগর অঞ্চল কমিটির নেতৃত্ব ননীগোপাল ধর বলেন, মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠছে। পাশাপাশি এলাকার পরিকাঠামোগত সমস্যাগুলির দ্রুত সমাধানে প্রশাসন ও পুর নিগমের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *