আগরতলা, ২৯ জুন: স্নানযাত্রা উৎসবকে ঘিরে সোমবার আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। ভোর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত মন্দিরে এসে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন ও পূজা-অর্চনায় অংশ নেন।ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে স্নানযাত্রা উদযাপিত হয়। মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তদের সুবিধার্থে মন্দির কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং শান্তিপূর্ণ পরিবেশে দিনভর পূজা ও দর্শনপর্ব সম্পন্ন হয়।প্রতি বছরের মতো এবারও স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ জিউ মন্দিরে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।
স্নানযাত্রা উপলক্ষে আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে ভক্তদের ঢল
