নেশা ও মাদক কারবারের বিরুদ্ধে যারা সরব হচ্ছেন, তাদেরই বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দিল ডিওয়াইএফআই।বৃহস্পতিবার সংগঠনের এক প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করে। সেখানে নেশা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ ও সাম্প্রতিক ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।ডিওয়াইএফআই নেতৃবৃন্দের অভিযোগ, নেশা কারবারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে গেলেই কিছু অসাধু চক্র সক্রিয় হয়ে উঠছে। তাদের দাবি, এসব ঘটনার পেছনে রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু দুর্বৃত্ত এবং নেশা ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা রয়েছে। ফলে সমাজের স্বার্থে কাজ করা মানুষদের ভয় দেখানো এবং চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে।সংগঠনের নেতারা বলেন, নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে দুর্বল করতে যদি মিথ্যা মামলা ও হয়রানির আশ্রয় নেওয়া হয়, তাহলে তা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। তাই বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।ডিওয়াইএফআই-এর এই ডেপুটেশন ঘিরে জেলার রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন প্রশাসন এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর সকলের।
‘নেশার বিরুদ্ধে বললেই মিথ্যা মামলা’— জেলা পুলিশ সুপারের দ্বারস্থ ডিওয়াইএফআই
