হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পাওয়ার আনন্দ যেন মুখে হাসি ফিরিয়ে দিল ২২ জন মানুষের। দীর্ঘ তদন্ত ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে এয়ারপোর্ট থানার পুলিশ উদ্ধার করল ২২টি স্মার্টফোন, যা বিভিন্ন সময়ে থানার এলাকা থেকে হারিয়ে গিয়েছিল।উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে বেশ কয়েকটি বিহার-সহ দেশের বিভিন্ন রাজ্যে পৌঁছে গিয়েছিল। তবুও হাল ছাড়েনি পুলিশ। ধারাবাহিক তদন্ত, সাইবার ট্র্যাকিং এবং বিভিন্ন রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় একে একে উদ্ধার করা হয় সবকটি মোবাইল ফোন।বৃহস্পতিবার এয়ারপোর্ট থানায় আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব গোটা তদন্ত প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস ফিরিয়ে দিতে পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।অন্যদিকে, দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। তাঁরা এয়ারপোর্ট থানার পুলিশের এই উদ্যোগ এবং নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। অনেকের মতে, ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তারা, কিন্তু পুলিশের তৎপরতায় সেই অসম্ভব কাজই সম্ভব হয়েছে।এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, আধুনিক প্রযুক্তি এবং আন্তরিক প্রচেষ্টা থাকলে হারিয়ে যাওয়া সম্পদও ফিরে পাওয়া সম্ভব।
হারানো ২২ স্মার্টফোন ফিরিয়ে দিল পুলিশ, খুশিতে উচ্ছ্বসিত মালিকরা
