Headlines

পৃথক ‘তিপ্রাল্যান্ড’ দাবিতে ফের সরব স্টেটহুড ডিমান্ড কমিটি

এডিসি এলাকার জন্য পৃথক রাজ্যের দাবিতে ফের সরব হলো তিপ্রাল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটি। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান অঘোর দেববর্মা এই দাবিকে নতুন করে সামনে আনেন।তিনি বলেন, দীর্ঘদিন ধরে আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সুরক্ষার স্বার্থে পৃথক রাজ্যের দাবি জানিয়ে আসছে সংগঠন। তাঁদের মতে, বর্তমান ব্যবস্থায় এডিসি এলাকার সার্বিক উন্নয়ন এবং স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হচ্ছে না।অঘোর দেববর্মা আরও জানান, পৃথক রাজ্যের দাবি কোনো নতুন বিষয় নয়। এটি আদিবাসী সমাজের বহুদিনের আন্দোলন ও আবেগের সঙ্গে জড়িত। তাই গণতান্ত্রিক এবং সাংবিধানিক পথেই এই দাবিকে আরও জোরদার করা হবে।সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেন, এডিসি এলাকার মানুষের স্বার্থ, সংস্কৃতি এবং স্বশাসনের প্রশ্নে কেন্দ্র ও রাজ্য সরকারের আরও ইতিবাচক উদ্যোগ প্রয়োজন। আগামী দিনে এই দাবির সমর্থনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলারও ইঙ্গিত দেন তাঁরা।সংগঠনের এই অবস্থানের ফলে পৃথক রাজ্যের দাবি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *