Headlines

জাতীয় যুব কনভেনশনে যোগ দিতে কলকাতার পথে এআইডিওয়াইও-র প্রতিনিধি দল

যুব সমাজের দাবি-দাওয়া ও ভবিষ্যৎ ভাবনাকে সামনে রেখে আজ জাতীয় যুব কনভেনশনে অংশগ্রহণের উদ্দেশ্যে এআইডিওয়াইও (AIDYO)-এর এক প্রতিনিধি দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে।রওনা হওয়ার আগে সংগঠনের সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রতিনিধি দলের সদস্যরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, বর্তমান সময়ে যুব সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরাই হবে এই কনভেনশনে অংশগ্রহণের মূল লক্ষ্য।তাদের মতে, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক ন্যায় এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে যুবসমাজকে আরও সুসংগঠিত ও সচেতন করে তোলার ক্ষেত্রেও এই জাতীয় কনভেনশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *