Headlines

ন্যূনতম মজুরির দাবিতে স্কুল কম্পিউটার শিক্ষকরা, ১০ তারিখের পর গণইস্তফার হুঁশিয়ারি

ন্যায্য মজুরি ও নিজেদের অধিকার আদায়ের দাবিতে ফের আন্দোলনের পথে স্কুল কম্পিউটার শিক্ষকরা। দীর্ঘদিনের সমস্যার সমাধান এবং স্কুলে কম্পিউটার শিক্ষার সুষ্ঠু বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে জমায়েত হন অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের সদস্যরা।সংগঠনের সদস্যরা জানান, ন্যূনতম মজুরি প্রদান, কম্পিউটার শিক্ষার যথাযথ বাস্তবায়ন এবং শিক্ষক-শিক্ষাকর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে শিক্ষা দপ্তরের কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের দাবি, এই সমস্যাগুলির দ্রুত সমাধান না হলে শিক্ষক-শিক্ষাকর্মীদের পক্ষে বর্তমান পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।দাবি পূরণ না হলে আগামী সপ্তাহ থেকে জেলাভিত্তিক আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা। পাশাপাশি, আগামী ১০ তারিখের পরও সমস্যার সমাধান না হলে গণইস্তফার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।এখন দেখার, স্কুল কম্পিউটার শিক্ষকদের এই দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *