মানুষের পাশে দাঁড়ানো এবং মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর মহান উদ্দেশ্যকে সামনে রেখে সতর্কতা সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মেগা রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। বৃহস্পতিবার রাধানগরে অবস্থিত ব্যাংকের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচির মূল বার্তা ছিল—‘সমৃদ্ধির জন্য সততা’।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়-সহ ব্যাংকের আধিকারিকরা। রক্তদান যে শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং বিপন্ন মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালানোর এক মানবিক উদ্যোগ, সেই বার্তাই তুলে ধরেন আয়োজকরা।রক্তের অভাবে যাতে কোনও মুমূর্ষু রোগীকে সংকটের মুখে পড়তে না হয়, সেই ভাবনাকে গুরুত্ব দিয়ে রক্তদানে উৎসাহিত করার বার্তা দেওয়া হয় এই শিবির থেকে। সততা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে একসূত্রে বেঁধে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এই উদ্যোগ সমাজের প্রতি দায়িত্ববোধের এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠল।
রক্তদানের মধ্য দিয়ে মানবসেবার বার্তা, উদ্যোগ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের
