Headlines

পরীক্ষার সূচি নিয়ে বিভ্রান্তি নয়, ২৯ অক্টোবর থেকেই শুরু হাফ ইয়ারলি পরীক্ষা

আগরতলা: পরীক্ষার প্রস্তুতির মাঝে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো সময়সূচি নিয়ে বিভ্রান্ত হচ্ছেন নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। এই পরিস্থিতিতে স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকারের মধ্যশিক্ষা অধিদপ্তর। নবম থেকে দ্বাদশ শ্রেণির হাফ ইয়ারলি পরীক্ষার নির্ধারিত সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।মধ্যশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট শ্রেণিগুলির হাফ ইয়ারলি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সম্প্রতি সামাজিক মাধ্যমকে ব্যবহার করে একটি চক্র পরীক্ষার ভুয়ো সময়সূচি ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। এর ফলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।পরীক্ষার আগে এমন বিভ্রান্তিকর তথ্য পড়ুয়াদের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কোনও অযাচাইকৃত বিজ্ঞপ্তি দেখে আতঙ্কিত না হওয়ার জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে আবেদন জানিয়েছে মধ্যশিক্ষা অধিদপ্তর।অধিদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরীক্ষার সময়সূচি সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তির উপরই নির্ভর করতে হবে।পরীক্ষার প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সময়ে পড়ুয়া ও অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি যাচাই না করা কোনও তথ্য শেয়ার না করারও পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *