Headlines

আদর্শ কলোনিতে গৃহবধূর মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আদর্শ কলোনিতে ২১ বছরের গৃহবধূ সুস্মিতা ঘোষ বর্মনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মহিলা থানার অন্তর্গত এই ঘটনায় মৃতার স্বামী বিশ্বজিৎ বর্মন এবং শ্বশুর নিবারণ বর্মন ও শাশুড়ি অঞ্জনা বর্মনের বিরুদ্ধে নির্যাতন ও খুনের অভিযোগ তুলেছে তাঁর পরিবার।পরিবারের দাবি, টাকার জন্য দীর্ঘদিন ধরে সুস্মিতার উপর শারীরিক নির্যাতন চালানো হতো। তাঁদের অভিযোগ, তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি।মৃতার মাত্র দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। মায়ের এমন মর্মান্তিক পরিণতিতে শিশুটির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে।ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। সেখান থেকে প্রয়োজনীয় নমুনা ও তথ্য সংগ্রহ করা হয়েছে। এখন ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। সুস্মিতার মৃত্যু আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত শেষেই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *