Headlines

ফসল নষ্টের অভিযোগে দিশেহারা কৃষক, দ্বারস্থ পুলিশের

সাব্রুম: নিজের চাষের জমির ফসলের উপরই পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে। দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি আরডি ব্লকের সমরেন্দ্রগঞ্জ এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগকারী মরণ পাল কর্মসূত্রে পরিবার নিয়ে উদয়পুরে থাকেন। তাঁর অভিযোগ, এই সুযোগে তাঁর ছোট ভাই অরুণ পাল, মনসা পাল এবং তাঁদের মেয়ে পাপিয়া পাল জমিতে ঘাস মারার ওষুধ প্রয়োগ করে ফসল নষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, জমির সীমানায় থাকা পিলারও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই জমিতে কাউকে ফসল ফলাতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।একজন কৃষকের কাছে জমির ফসলই পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার অন্যতম ভরসা। সেই ফসল নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছেন মরণ পাল। ঘটনার বিচার চেয়ে তিনি শ্রীনগর আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে বলে জানা গিয়েছে। তবে জমিতে বিষপ্রয়োগ ও পিলার ভাঙার অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *