মা দুর্গার বিদায়বেলায় প্রতিমা বিসর্জন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই পুলিশ আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন আইজিপি মানচক ইপ্পারসহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। উৎসবের শেষ পর্বে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের এই তৎপরতা বিশেষ গুরুত্ব বহন করছে।
প্রতিমা বিসর্জন ঘিরে প্রস্তুতি, পুলিশ আধিকারিকদের গুরুত্বপূর্ণ বৈঠক
