আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই ঘরে ঘরে পূজিত হবেন দেবী লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মীপুজোকে সামনে রেখে বাজারে আসতে শুরু করেছে লক্ষ্মী প্রতিমা। পুজোর প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পী থেকে শুরু করে ক্রেতা-বিক্রেতা—সবার মধ্যেই দেখা যাচ্ছে উৎসাহ।তবে উৎসবের আনন্দের মধ্যেও চিন্তা বাড়াচ্ছে প্রতিমার বাড়তি দাম। ব্যবসায়ীদের দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে লক্ষ্মী প্রতিমার দামেও। ফলে এ বছর প্রতিমা কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হচ্ছে। তবুও মা লক্ষ্মীর আরাধনায় কোনও খামতি রাখতে চান না অনেকেই।
কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি, প্রতিমার দামেও ঊর্ধ্বগতি
