রক্তের অভাবে যেন কোনও মুমূর্ষু রোগীকে প্রাণ হারাতে না হয়, সেই মানবিক বার্তাকে সামনে রেখে আগরতলায় আয়োজিত হলো জেলা স্তরের রক্তদান শিবির। পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।বৃহস্পতিবার আগরতলার কুঞ্জবনে অবস্থিত SCERT-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শিবিরে শিক্ষা দপ্তরের আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা অসীম কুমার সাহা এবং SCERT-এর অধিকর্তা এল. ডারলং-সহ অন্যান্য আধিকারিকরা।রক্তদান শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, বরং বিপদের সময় অন্যের পাশে দাঁড়ানোর এক অনন্য মানবিক উদ্যোগ। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর এই বার্তাকে আরও ছড়িয়ে দেওয়াই ছিল শিবিরের অন্যতম উদ্দেশ্য।
মানবতার টানে রক্তদান, শিবিরে এগিয়ে এলেন শিক্ষা দপ্তরের কর্মীরা
