মানবতার ডাকে স্বেচ্ছা রক্তদান

গোর্খাবস্তিতে ARDD দপ্তরের উদ্যোগে “দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা কর্মসূচি”র অঙ্গ হিসেবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোমবার অনুষ্ঠিত এই শিবিরে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজে রক্তের চাহিদা পূরণে এবং দুর্যোগের সময় দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।এদিনের রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী সুধাংশু দাস রক্তদাতাদের ধন্যবাদ জানান এবং প্রত্যেককে সম্মানিত করেন। তিনি বলেন, সমাজের কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্যোগ মোকাবিলায় মানুষের সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানো সময়ের দাবি।তিনি আরও বলেন, মানবতার সেবায় এগিয়ে আসতে সকলকে উৎসাহিত করা উচিত এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *