চাকরির আশায় দিনের পর দিন অপেক্ষা, অথচ নিয়োগের নিশ্চয়তা এখনও অধরা—এই অভিযোগকে সামনে রেখেই ফের আন্দোলনে নামলেন TET-1 উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। ‘চাকরি দাও, নয়তো বিষ দাও’ স্লোগান তুলে শিক্ষা ভবনের সামনে রাস্তায় বসে গণঅবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।আন্দোলনকারীদের মূল দাবি, আর বিলম্ব না করে TET-1 উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশ করতে হবে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই বিষয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা রিক্রুটমেন্ট বোর্ডের (TRBT) কাছে মানবিক আবেদন জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।চাকরিপ্রার্থীদের বক্তব্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগের অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁদের। দীর্ঘদিনের এই অনিশ্চয়তা তাঁদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। তাই আর আশ্বাস নয়, দ্রুত মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগের ব্যবস্থা করার দাবিতে তাঁরা রাস্তায় নেমেছেন।শিক্ষা ভবনের সামনে এই গণঅবস্থান কর্মসূচির মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান আন্দোলনকারীরা। তাঁদের আশা, তাঁদের আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।এখন দেখার বিষয়, TET-1 উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এই দাবি নিয়ে প্রাথমিক শিক্ষা দপ্তর ও TRBT কী সিদ্ধান্ত গ্রহণ করে।
‘চাকরি দাও, নয়তো বিষ দাও’, মেরিট লিস্ট প্রকাশের দাবিতে পথে TET-1 উত্তীর্ণরা
