Headlines

বেসরকারি মেডিক্যাল কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদে SFI, তিন দফা দাবিতে স্মারকলিপি

চিকিৎসাশিক্ষার খরচ বৃদ্ধি এবং পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফের সরব হল SFI ত্রিপুরা রাজ্য কমিটি। বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে ফি বৃদ্ধি, পরিকাঠামোগত ঘাটতি এবং পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের ফলাফল সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরে মেডিক্যাল এডুকেশন অধিকর্তার কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে সংগঠনটি।SFI-এর দাবি, বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে ৫০ শতাংশ আসনের ফি সরকারি মেডিক্যাল কলেজের সমতুল্য করতে হবে। পাশাপাশি, পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের ফলাফল যথাযথভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে বর্ধিত ফি অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি।সংগঠনের বক্তব্য, চিকিৎসাশিক্ষার সুযোগ গ্রহণ করতে গিয়ে পড়ুয়াদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হওয়া উচিত নয়। ফি বৃদ্ধি এবং পরিকাঠামোগত ঘাটতির মতো বিষয়গুলি পড়ুয়াদের শিক্ষাজীবনে প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমস্যাগুলির যথাযথ পর্যালোচনা ও দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে।SFI ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সৃজন দেবের নেতৃত্বে সংগঠনটি এই দাবিগুলি তুলে ধরে। এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে পড়ুয়া মহল ও সংগঠনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *