Headlines

নিয়োগের আশায় ফের দপ্তরের দ্বারস্থ উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা

চাকরির আশায় দীর্ঘ অপেক্ষার অবসান চান পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবকরা। ফায়ার সার্ভিস দপ্তরে ফায়ারম্যান পদে দ্রুত নিয়োগের দাবিতে আজ ফের দপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করেন তাঁরা। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগের অপেক্ষায় থাকা যুবকদের দাবি, তাঁদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। কর্মসংস্থানের আশায় বারবার দপ্তরের দ্বারস্থ হয়ে নিজেদের দাবি তুলে ধরছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *