এই উপলক্ষে সিপিআই(এম)-এর রাজ্য দপ্তরে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতৃত্বরা। শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁদের আত্মত্যাগ ও আদর্শকে স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। ইতিহাসের পাতায় অমর হয়ে থাকা শহিদদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার বার্তাও উঠে আসে এই স্মরণ কর্মসূচিতে।
শহিদদের আত্মত্যাগ স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বীরচন্দ্র মনু শহিদান দিবস।
