Headlines

সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা বারবার বন্ধ করে দেওয়ার অভিযোগে এবার কঠোর পদক্ষেপ নিল প্রশাসন।

সরকারি নির্দেশ অমান্য করে ইটের রাস্তায় বারবার বাঁশের বেড়া দেওয়ার ঘটনায় সোমবার দক্ষিণ ঘিলাতলীর ছনখলা এলাকায় অভিযান চালানো হয়। স্বয়ং তেলিয়ামুড়ার মহকুমা শাসক পুলিশ ও আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে তৈরি করা বাঁশের বেড়া সরিয়ে রাস্তা সম্পূর্ণ উন্মুক্ত করে দেন।অভিযোগ, টিআরপিসি চেয়ারপার্সন পাতালকন্যা জমাতিয়ার লোকজনের বিরুদ্ধে এই রাস্তা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। এর আগেও দু’বার বেড়া সরানো হলেও ফের তৃতীয়বারের মতো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ মানুষের যাতায়াত নিয়ে নতুন করে সমস্যা তৈরি হয় এবং এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক। প্রশাসনের এই পদক্ষেপে আপাতত চলাচলের পথ ফিরে পেলেন স্থানীয় বাসিন্দারা।মহকুমা শাসক জানান, BNSS-এর ১৬৬(৩) ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জমি নিয়ে বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার সকাল ১০টায় সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করা হবে। তিনি স্পষ্ট করে দেন, যাঁরা পাট্টা পেয়েছেন, তাঁরা তাঁদের প্রাপ্য জমি পাবেন। পাশাপাশি সাধারণ মানুষের সরকারি রাস্তায় যাতায়াতও নিশ্চিত করা হবে।জমি নিয়ে বিরোধের জেরে সাধারণ মানুষের চলাচল যেন ব্যাহত না হয়, সেই বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে প্রশাসন। একই সঙ্গে গুজবে কান না দিয়ে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছেন মহকুমা শাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *